ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, স্থলবন্দর চেয়ারম্যানের পরিদর্শন

লালমনিরহাটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় চালুর লক্ষ্যে প্রাথমিক ভবে পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান। গতকাল বেলা ১২টার দিকে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিশেষ নির্দেশনায় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, মোগলহাট একটি ঐতিহাসিক বন্দর। একসময় এদিক দিয়ে মানুষের যাতায়াত ও ব্যাপক বাণিজ্য হতো। মাননীয় মন্ত্রী এটি পুনরায় চালু করার ইচ্ছা পোষণ করেছেন এবং সরকারও সে ব্যাপারে ইতিবাচক। আমি আজ প্রাথমিকভাবে এখানকার বর্তমান পরিস্থিতি ও লোকেশন দেখতে এসেছি। তিনি আরও জানান, পরিদর্শনের ওপর ভিত্তি করে মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে এই বন্দরকে কার্যকর করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হবে এবং স্থানীয় অংশীজনদের সাথে পরবর্তীতে আরও আলোচনা করা হবে। বন্দরটি পুনরায় চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

লালমনিরহাটের ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ, স্থলবন্দর চেয়ারম্যানের পরিদর্শন

আপডেট সময় ০১:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬