ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান: ৫টি মামলায় জরিমানা ও কারাদন্ড

লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে (০৬ জুন ২০২৬) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানকালে মোট ৫টি মামলায় ৮,১০০ টাকা অর্থদন্ড এবং একজনকে কারাদন্ড প্রদান করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, মাদকদ্রব্য সেবন করে শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে ১ জন অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং একই সাথে তার কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়া, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং অত্যাবশ্যকীয় দ্রব্যাদি নিয়ন্ত্রণ আদেশ, ১৯৮১ অনুযায়ী ডিলিং লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে দ্রুততম সময়ের মধ্যে বৈধ লাইসেন্স গ্রহণের কঠোর নির্দেশনা দেওয়া হয়। বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার রক্ষা অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ফলের দোকানেও বিশেষ তদারকি চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কয়েকটি ফল দোকানকে জরিমানা করা হয়। সেই সাথে বাজারে যাতে কোনো ধরনের পঁচা-বাসি ফল সরবরাহ করা না হয় এবং সঠিক মূল্যে ফল বিক্রি করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক ও নির্দেশ প্রদান করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা: জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল আমিন এবং জনাব পারভেজ খান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত সূত্র নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলে প্রাপ্ত আলামত, উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য এবং অভিযুক্তদের নিজস্ব স্বীকারোক্তির ভিত্তিতে আইনানুযায়ী এই দন্ড আরোপ করা হয়েছে। মিডিয়া সেল, জেলা প্রশাসন, লালমনিরহাট থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের এই ধরনের জনকল্যাণমূলক ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান: ৫টি মামলায় জরিমানা ও কারাদন্ড

আপডেট সময় ০১:৫৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬