সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৭ জুন) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মাদক মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামি শাহিন (২৫)কে উপজেলার বেতুয়া পূর্বপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বেরাজ আলীর ছেলে। এদিকে, গাঁজা সেবনের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— চান্দাইকোনা কলেজপাড়ার বিষ্ণু কুমার ও শুভ দাস এবং বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি গ্রামের জিম হোসেন। অপরদিকে, মারামারির ঘটনায় দায়ের করা একটি নিয়মিত মামলার আসামি মো. শহিদুল ইসলাম খন্দকার(৪১)কে বাসুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি হাবিবুর রহমানের ছেলে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ শিরোনাম
রায়গঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজন আটক
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০২:০২:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 98
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























