ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নেশাগ্রস্ত যুবকের তান্ডব

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইসমাইল হোসেন(২৮) নামে এক যুবক কর্তৃক হামলার শিকার হয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান চৌধুরীসহ জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা। গত শনিবার (৬ সকাল সাড়ে ৭টায় হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ওই যুবক হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে হঠাৎ উত্তেজিত হয়ে কর্তব্যরত মেডিকেল অফিসারসহ স্টাফদের ওপর চড়াও হন। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত তাহমিদ হাসান এগিয়ে এলে তার ওপর হামলা করেন। হামলাকারী যুবক ইসমাইল হোসেন উপজেলার সিন্ধুরখাঁন রোডের মৃত ফজর আলীর ছেলে। ভুক্তভোগীরা জানান, আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। ঘটনার পর থেকে আমরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থতাবোধ করছি। আমাদের যথাযথ নিরাপত্তার দাবি জানাচ্ছি। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, ঘটনার পর শ্রীমঙ্গল থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। হাসপাতালের ভেতরেও এমন ঘটনা হলে আমরা সাধারণ মানুষের কীভাবে সেবা প্রদান করবো। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ঘটনা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নেশাগ্রস্ত যুবকের তান্ডব

আপডেট সময় ০২:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬