বগুড়ার গোকুলে অবস্থিত বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মহোদয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন ২০২৬) সকাল ১১টায় কলেজের শিক্ষক বিশ্রামাগারে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি , জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি জনাব এইচ এস মাফতুন আহমেদ খান (রুবেল)। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছরিন আখতার। বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার এর সঞ্চালনায় উক্ত মতবিনিম সভায় উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, গোকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর উপজেলা বিএনপি প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, বিএনপিনেতা এ বি এম মিলন, এস আই শফিক, যুবনেতা ইঞ্জিনিয়ার সোহেলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে গতিশীল করা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিষ্ঠানকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় আরোও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক নজরুল ইসলাম, কাফি, আমিনুল ইসলাম, মুকুল মিয়া, আঃ হান্নান, শিক্ষক প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে এলাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। সভায় উপস্থিত শিক্ষক ও কর্মচারীরাও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
সংবাদ শিরোনাম
বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দীন স্কুল অ্যান্ড কলেজে মতবিনিময় সভা
-
বগুড়া প্রতিনিধি - আপডেট সময় ০২:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 146
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























