ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

লামায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী

বান্দরবানের লামা পৌরসভার প্রধান সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা এক ঘন্টার বৃষ্টিতে লামা বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে ক্রেতা-বিক্রেতাকে। পানিতে নষ্ট হয়েছে অনেক পণ্য, যা নিরাপদে সরিয়ে রাখার চেষ্টা করেন দোকানিরা। সরেজমিনে দেখা যায়, লামা বাজারের প্রধান সড়ক গোপাল বাবুর মোড়সহ বেশ কিছু এলাকা হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে বাজার ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, সড়কে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বর্জ্যে আটকে থাকা ড্রেন আর অব্যবস্থাপনায় জলাবদ্ধতা যেন পৌরবাসীর চিরকালীন দুঃখ। লামা বাজারে পানি জমে সড়কে চলাচলে ভোগান্তির যেন শেষ নেই। এ অবস্থায় সংস্কারের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌর এলাকার নয়াপাড়ার বাসিন্দা মোঃ আবু সোয়াইব বলেন, লামা বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতা আর যানজটে জীবন অতিষ্ঠ লাগছে। কোনও জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি না হলেও লামা বাজারে হবেই। লামা বাজার ব্যবসায়ী বেলাল আহমদ বলেন, বৃষ্টি নামলেই থমকে যায় শহর। বর্ষা যেন পৌরবাসীর জন্য শুধু স্বস্তির নয়, সঙ্গে নিয়ে আসে পুরনো এক দুর্ভোগের গল্প জলাবদ্ধতা। লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিপুল কান্তি জানান, লামা বাজারে কোটি টাকা ব্যয়ে ড্রেন নির্মাণ কাজ করেছে পৌরসভা। কিন্তু এখন আগের চাইতে বেশি পানি জমছে সড়কে। তাহলে এত টাকা খরচের দরকার কি ছিল। ভোগান্তিতে পড়া ২নং ওয়ার্ডের পৌরবাসীরা জানান, বৃষ্টি হলেই লামা শহরে কয়েকটি সড়কে পানি জমে যায়। তখন সড়ক দিয়ে চলাচলের উপায় থাকে না। বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজগুলো সারতে হয়। তাছাড়া বৃষ্টির সময় পরিবহন সংকটও দেখা দেয়। সংশ্লিষ্টরা যদি একটু দায়িত্ব নিতেন তবে আমাদের এই সমস্যার সমাধান হতো। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, আগে যথাযথ পরিকল্পনায় ড্রেনগুলো তৈরি করা হয়নি। তা ছাড়া পরিচ্ছন্নতাকর্মীরা সঠিকভাবে কাজ করছেন না। লামা বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোর উন্নয়নে কাজ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

লামায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে পৌরবাসী

আপডেট সময় ০২:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬