ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন Logo ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় নেত্রকোনায় পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান Logo শরীয়তপুরে ১০ হাজার টাকার ঘুষকান্ডে ভূমি অফিসে দুদকের হানা, প্রাথমিক অনুসন্ধানে মিলেছে সত্যতা Logo নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে দিনাজপুরে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন Logo বাকলিয়ায় আলিফের নামে এক্সেস রোডের নামকরণে সিডিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি Logo দুলাল সভাপতি, সম্পাদক মিছির আলী ও কার্যকরি সভাপতি পদে তাজু নির্বাচিত Logo কক্সবাজার সৈকতে ঝাউবন কেটে বাণিজ্যমেলা ক্ষোভে ফুঁসছে পরিবেশ সচেতন মহল Logo গজারিয়ায় দুঃস্থ নারীদের সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ায় জড়িতর অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে মোস্তাক মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৭ জুন দিবাগত রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারির কাস্টমস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। মোস্তাকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের আওতায় মামলা দায়ের হয়েছে।
স্থানীয়রা বলছেন, ভূরুঙ্গামারী উপজেলার আনাচে-কানাচেতে অনলাইন ক্যাসিনো বা জুয়া ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে। অনলাইন জুয়ার প্রলোভনে পড়ে তরুণ ও যুবকসহ খেটে খাওয়া প্রান্তিক মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন। পুলিশ জানায়, অনলাইন জুয়ার সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। অনলাইন জুয়ার আগ্রাসন রোধ করতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এএসআই আবু সাইদ সুজনের নেতৃত্বে তথ্য প্রযুক্তিতে দক্ষ একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি রোববার রাতে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীর বারুইটারি গ্রামের কাস্টমস মোড়ে অভিযান চালিয়ে মোস্তাক মিয়াকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে নগদ ২৯ হাজার টাকা, অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী মোস্তাক মিয়া বিকাশ ও নগদের মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে ১০ থেকে ১১টি অনলাইন জুয়ার ওয়েবসাইট পরিচালনা করত। ওয়েবসাইটগুলোতে রেজিষ্ট্রেশন করা সদস্যরা মোস্তাকের নিকট হতে টাকা আদান প্রদান করত।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মাদক, জুয়া ও চোরাকারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করা হয়েছে। এই সকল অপরাধে জড়িতদের ছাড় দেয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে ঠিকাদারের অবহেলায় সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণ কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ায় জড়িতর অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬