ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

হিলিতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ‘পার্টনার কংগ্রেস’

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। তিনি বলেন, কৃষিকে আরও আধুনিক, উৎপাদনশীল ও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি সুষম সার ব্যবস্থাপনা, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন সম্পর্কেও কৃষকদের সচেতন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজিনা বেগম। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কংগ্রেসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অংশ নেন। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কৃষকদের বাস্তব ধারণা দিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত কৃষি উপকরণ ও প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

হিলিতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ‘পার্টনার কংগ্রেস’

আপডেট সময় ০৪:২০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬