ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কালিয়াকৈরে মাধ্যমিক শিশু সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক ব্র্যাক শিখা ওরিয়েন্টেশন সভা

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় মাধ্যমিক শিশু সুরক্ষা এবং যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক ব্র্যাক শিখা ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ব্র্যাক শিখা প্রকল্পের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ব্র্যাকের শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন। শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, জেলা ব্র্যাকের সমন্বয়ক আবু জাফর সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট অফিসার তাজুল ইসলাম। বক্তারা জানান, স্কুল পর্যায়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে হবে। যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং সঠিক ভূমিকা পালনে সহযোগিতা করতে হবে। সকল অভিভাবকদের যৌন হয়রানি বিষয়ে সচেতন করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কালিয়াকৈরে মাধ্যমিক শিশু সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক ব্র্যাক শিখা ওরিয়েন্টেশন সভা

আপডেট সময় ০৪:২১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬