ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া হয় গণসংবর্ধনা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির মাস্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, অভিভাবক সদস্য কামাল হোসেন, শিক্ষক সদস্য আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশের আলোর সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান বাবু, কবির হোসেন ভূঁইয়া বাবুল, আলী আহমদ মেম্বার, মুজিবুর রহমান রিপন, মুক্তার হোসেন, জনকল্যাণ সমিতির উপদেষ্টা জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অতীতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া শিক্ষকদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে তারা বিদ্যালয় প্রাঙ্গণে থেকে শান্ত ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান করতে পারেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী তাদের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

আপডেট সময় ০৪:২২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬