সম্মিলিত মানবাধিকার জোটের উদ্যোগে মঙ্গলবার রাত(৮) ঘটিকার সময় মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত মানবাধিকার জোটের সভাপতি ওবায়দুল ইসলাম সাগর, সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি প্রভাষক সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সম্মিলিত মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলির সদস্য এডভোকেট জহিরুল ইসলাম রানা, উপদেষ্টা মন্ডলির সদস্য সাংবাদিক মোনায়েম খান, সংগঠন এর সহসভাপতি শিক্ষক আমিরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, সম্মিলিত মানবাধিকার জোটের যুগ্ম সাধারণ সম্পাদক রতন রহমান, হাবিবুর রহমান, নাসিম খান পাঠান, সাংবাদিক সালমান আহমেদ প্রমুখ। এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন সভা
-
নেত্রকোনা প্রতিনিধি - আপডেট সময় ০৪:২৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 157
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























