ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এক সময় পার্বত অঞ্চল থেকে ও পাশ্ববর্তী এলাকার বিজয়নগর, কসবা থেকে কাঁঠাল আনতে হলেও এখন তেমন প্রয়োজন পড়েনি। গ্রামে গঞ্জের হাট-বাজারে এখন সস্তায় পাওয়া যাচ্ছে এই কাঁঠাল। তাই দামও আগের তুলনায় এখন অনেক কম। বাগানের বদলে ব্যক্তি উদ্যোগে লাগানো বাড়ির আঙ্গিনা পেরিয়ে রাস্তার ধারের কাঁঠাল গাছ গুলো চোখে পড়ে সহজেই। কাঁঠালের বাম্পার ফলন দেখে খুশি স্থানিয়রা। কাঁঠাল কাঁচা থাকতে সবজি হিসেবে তরকারি রান্না করে খাওয়া ছাড়াও আলুর বদলেও মাংসের তরকারিতে দেয়া হয়। এছাড়া কাঁঠালের বীজও তরকারিতে দিয়ে রান্না করে ও গরম কড়াইয়ে ভেজে খাওয়া ছাড়াও ভর্তা করে খাওয়া যায়। সদর বাজারের ব্যবসায়ী মোমেন মিয়া জানান, আগের চেয়ে বাজারে কাঁঠাল অনেক বেশি। এখন সব জায়গা থেকে কাঁঠাল আসে বাজারে। ক্রেতা তারেক জানান, বাজারে কাঁঠাল প্রচুর উঠছে। অন্যান্য ফলের তুলনায় কাঁঠাল ভালো কিন্তু এই গরমে খাওয়াটা ভয়ও কাজ করে! স্থানিয় বাসিন্দা কামাল হাসান জানান, আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে প্রচুর কাঁঠাল পাঠিয়েছে বাসায়। বেশ কয়েক জাতের কাঁঠাল দেখলাম এবার। সব গুলিই নবীনগরের বিভিন্ন স্থানের। কৃষিবিদ জাহাঙ্গীর লিটন লিটন জানান, নবীনগরে গত কয়েক বছরের তুলনায় এই বছর গাছে কাঁঠাল হয়েছে প্রচুর। নিজেদের খাওয়ার পাশাপাশি বিক্রি করে লাভবানও হচ্ছেন স্থানিয়রা।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায়

আপডেট সময় ০৪:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬