সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত হোসাইনসহ ২ আওয়ামীলীগ নেতাকে জেলহাজতে প্রেরন করেছে আদালত। বুধবার (১০ জুন) দুপুরে আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুতবিচার) ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। আদালতসূত্র জানায়,বুধবার সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান এমপির একান্ত সহকারী ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজু মিয়া বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে দ্রুতবিচার মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরনের আদেশ দেন। আসামীদের পক্ষে জামিনের আবেদন করেন সাবেক পিপি ড.এডভোকেট খায়রুল কবির রুমেন ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হামিদসহ শতাধিক আইনজীবী। উল্লেখ্য ২০২৪ সালের ৪ঠা আগস্ট জেলা সদর সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসুচিতে হামলা ও জেলা বিএনপির কার্যালয় ভাংচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলায় সুনামগঞ্জ জেলা ও জেলার ১২ উপজেলার ৯৯ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করা হয়।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাতকে জেলহাজতে প্রেরণ করলো আদালত
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০৪:৩০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 116
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















