ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙে খালে ট্রাক, যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

পিরোজপুরের মঠবাড়িয়ায় আঞ্চলিক মহাসড়কের খালের ওপর নির্মিত স্টীল ব্রিজ ভেঙে আলু বোঝাই ট্রাক খালে পড়ে যায়। বুধবার ভোর রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা ও মিরুখালি ইউনিয়নের মধ্যবর্তী খালের ওপর দেবীপুর মাদ্রাসা সংলগ্ন নির্মিত বেইলি ব্রিজে আলুবোঝাই ট্রাকটি ওঠার সঙ্গে সঙ্গেই সেটি ধসে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভোর রাত থেকেই মহাবিপদে পড়েছেন পাথরঘাটা-মঠবাড়িয়া-বরিশাল-খুলনা-ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে আসা-যাওয়া প্রধান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এর মধ্যে আলুবোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় সেটি ধসে পড়ে। এরপর থেকে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে মহা বিবেকের পড়েছেন দেশের বিভিন্ন রুটে চলাচলরত বিভিন্ন পরিবহনের লক্ষাধিক মানুষ। বাধ্য হয়ে প্রায় ছয় কিলোমিটার সরু পথ তুষখালী লঞ্চ লঞ্চঘাট-তেলিখালি-ইকরি ঘুরে যাতায়াত করছেন। না জানা অনেক পরিবহন ও ব্যক্তি ব্রিজের গোড়ায় এসে ফিরে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দা সোহরাব মিয়া বলেন, বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন পরিবহন, লোকার বাস, এম্বুলেন্স, শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। বিকল্প পথ ৬ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। পাথরঘাটা-মঠবাড়িয়া-বরিশাল রুটের লোকাল বাসের চালক মোঃ সোহাগ খান বলেন, ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা মহা বিপাকে পড়েছি। ৬ কিলোমিটার সরু পথ ঘুরে আমাদের গন্তব্যস্থানে যেতে হয়। এতে সময় এবং জ্বালানি বেশি অপচয় হচ্ছে। মানুষের দুর্ভোগ বেড়েছে। পিরোজপুরের সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল বলেন, মঠবাড়িয়া আওতার মধ্যে অবস্থিত মহাসড়কে যে বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। ব্রিজটির ধারন ক্ষমতা ২০ টন। অতিরিক্ত লোডের কারনে ব্রিজটি ভেঙে পড়েছে। ব্যস্ততম ব্রিজটি দ্রুত সময়ের ভেতরে প্রতিস্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, দেশের বিভিন্ন রুটের যোগাযোগের মাধ্যম মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি। দ্রুত ভোগান্তি লাঘবে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

মঠবাড়িয়ায় ব্রিজ ভেঙে খালে ট্রাক, যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

আপডেট সময় ০৪:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬