ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থক ফয়সাল হোসেন মৃত্যু বরণ করেছে

মানিকগঞ্জ সদর উপজেলায় ব্রাজিলের পতাকা টানাতে আম গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার দিঘী ইউনিয়নের ভাটবাউর এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া ফয়সাল হোসেন সদর উপজেলার ফয়সাল এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের চাকরি করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন পরই বিশ্বকাপ ফুটবল। ফয়সাল হোসেন মঙ্গলবার বিকেলে ব্রাজিলের পতাকা টানাতে এলাকার একটি আম গাছে ওঠেন। অসাবধনতার কারণে গাছের পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। ফলে বিদ্যুৎস্পষ্ট হয়ে গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরিক্ষা করে হাসপাতালের চিকিৎসক ফয়সাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছিল। নিহতের মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন। থানায় অমৃত্যুর মামলা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্রাজিল সমর্থকের মৃত্যু

আপডেট সময় ১২:৫৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬