ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে এমপি নুরুলকে বাদ দিয়ে সিন্ডিকেট গঠনের প্রতিবাদ ও সুবিপ্রবি ভিসির অপসারণ দাবী

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের পাশে স্থাপন এবং বিশ্ব বিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে অপসারন করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দ। সংগঠনের যুগ্ম আহ্বায়ক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. রবিউল লেইছ রোকেস’এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রদল নেতা মুনাজ্জির হোসেন সুজন। লিখিত বক্তব্যে বলা হয়, সুনামগঞ্জ জেলাবাসীর বৃহত্তর স্বার্থের বাইরে গিয়ে একটি এলাকায়, অর্থাৎ একটি মৌজায় বিগত সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হয়েছে। কর্তৃত্ববাদী শাসনের যাঁতাকলে সারা দেশের মতো সুনামগঞ্জও নানাভাবে নিগৃহীত হয়েছে। সুষম উন্নয়ন বিষয়ে জেলা সদরে ক্ষোভ থাকলেও তা নানাকারণে চাপা ছিল। পরবর্তীতে জেলা সদর তথা জেলা শহরকে মৃত শহরে পরিণত করার বিষয়টি প্রশাসনিকভাবে উন্মোচিত হয়। এরপর মেগা প্রকল্পগুলো জেলার বিভিন্ন এলাকায় সুষমভাবে ছড়িয়ে দেওয়ার দাবি ওঠে। এরমধ্যে সুনির্দ্দিষ্ট করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের আশপাশের সকলের সুবিধাজনক স্থানে স্থাপন নিয়ে ধারাবাহিক আন্দোলন শুরু হয়। অন্তর্র্বতী সরকার আমলে সেই আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন সরকারের দায়িত্বশীলরা। সম্প্রতি নতুন সিন্ডিকেট গঠন করতে উপাচার্য ছলচাতুরীর আশ্রয় নেন। পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে জেলা সদর আসনের মাননীয় সংসদ সদস্যকেও সিন্ডিকেটের বাইরে রাখা হয়। এতে করে সহজেই প্রতীয়মান হয় যে, উপাচার্য জেলা সদর বিমূখ। বিএনপি সরকার আমলে জেলা সদর আসনের বিএনপির সংসদ সদস্যকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট গঠন প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। এরপর আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ও অনুসন্ধান করে জানতে পারি যে, উপাচার্য জেলা সদরের বাইরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস করার কাজটি অনুমোদন করার পায়তারা করছেন। পাশাপাশি যে কোনো সময় বাদ পড়তে পারেন, এই আশঙ্কায় দুর্নীতি ও অনিয়মে ভর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন। এ বিষয়ে আমরা অবহিত হয়ে ইতিমধ্যে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে একটি স্মারকলিপি বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর দিয়েছি। সংবাদ সম্মেলনে বলা হয়, এই উপাচার্য অনির্বাচিত সরকার আমলে একটি গোষ্ঠীর দ্বারা মনোনীত। এ কারণে তার সময়ে বিশ্ববিদ্যালয়ের লোকবল নিয়োগের ৮০ শতাংশ তাকে নিযুক্ত করা গোষ্ঠীর লোকজনকে এবং সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের বাহির থেকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার নানা অনিয়ম ও ক্যাম্পাসে ভিসির ঘন ঘন অনুপস্থিতির কথা সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে এমপি নুরুলকে বাদ দিয়ে সিন্ডিকেট গঠনের প্রতিবাদ ও সুবিপ্রবি ভিসির অপসারণ দাবী

আপডেট সময় ০৫:০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬