ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুন) বিকেলে চিলাহাটি বাজার রেলঘুন্টি মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা জামায়াতের অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল কাদিম। শ্রমিক কল্যান ফেডারেশনের ডোমার উপজেলার সভাপতি সোহেল রানা’র সঞ্চালনায় অতিথি হিসাবে যুব বিভাগের ডোমার উপজেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল হক, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের আমীর খলিলুর রহমান, কেতকীবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর রইসুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি গাজী মোতালেব হোসেন, এনসিপির জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, ডোমার উপজেলা এনসিপি’র সিনিয়র সমন্বয়ক ইউনুস আলী সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সীমান্ত এলাকায় পুশ-ইন, সীমান্ত হত্যা সহ ভারতীয় মুসলিমদের উপর নির্যাত বন্ধের জোর দাবী জানান বক্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৫:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬