ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

ঝিনাইগাতীতে মহারশি নদীর পানি প্রবেশের ফলে বাজারে বন্যা ড্রেনের প্রবেশ মুখে নি¤œমানের কপাট ও ভুল কাজের অভিযোগ

শেরপুর জেলার ঝিনাইগাতীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ১৩ জুন২০২৬ শনিবার সকাল আটটা থেকে ঢলের পানি তীব্র বেগে ঝিনাইগাতী বাজারে প্রবেশ করতে শুরু করে, যার ফলে পুরো বাজার ও আশপাশের এলাকায় এক ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী বাজার শহর রক্ষা বাঁধের ড্রেনের মুখে যে কপাট (স্লুইস গেট) লাগানো ছিল, তার ওপর দিয়ে এবং জরাজীর্ণ মাটির রাস্তা উপচে বাজারের ভেতর ব্যাপকভাবে পানি ঢুকতে থাকে। এতে বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট ও আশপাশের ঘরবাড়িতে পানি থৈ থৈ করছে। আকস্মিক এই বন্যায় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত দুই বছরের মধ্যে নদীর পাড়ের রাস্তার দুই পাশে কোনো মাটি ফেলা বা সংস্কার কাজ করা হয়নি। এছাড়া বাজারের পানি নিষ্কাশনের প্রধান ড্রেনটির মুখে অত্যন্ত নি¤œমানের কপাট লাগানো এবং ড্রেন নির্মাণে ভুল নকশা ও ত্রুটিযুক্ত কাজ করায় পানি আটকানো সম্ভব হয়নি। মূলত এই মানহীন ও ত্রুটিপূর্ণ কাজের কারণেই এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা ভয়াবহ রূপ নিয়েছে। এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রভাষক আবুল হাসেম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেন ও কপাটের এই নি¤œমানের কাজের ব্যাপারে বারবার উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) জানানোর পরেও তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেননি এবং এই অনিয়মের বিষয়ে কোনো তদন্তের উদ্যোগ নেননি। এদিকে বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে বন্যায় এভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, প্রতিবছরই তারা বন্যার শিকার হলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো স্থায়ী ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের কার্যকর উদ্যোগ নেয়নি। দ্রুত একটি টেকসই শহর রক্ষা বাঁধ ও ড্রেনেজ ব্যবস্থার সঠিক সংস্কার না হলে ঝিনাইগাতী বাজারের ব্যবসা-বাণিজ্য চিরতরে ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

ঝিনাইগাতীতে মহারশি নদীর পানি প্রবেশের ফলে বাজারে বন্যা ড্রেনের প্রবেশ মুখে নি¤œমানের কপাট ও ভুল কাজের অভিযোগ

আপডেট সময় ০৬:০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬