ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৪ জুন রোববার সকাল ১০ টায় কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ১’শ ৩৪ জন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১ লাখ ৮৩ হাজার ৫’শ টাকা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার মজলিশে সূরা সদস্য মাওলানা শামসুল আলম, বিশিষ্ট দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি আবু সাঈদ প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি সালাহউদ্দিন আইউবী এমপি বলেন, মানুষ মানুষের জন্যে। মানুষের সেবাই আল্লাহর এবাদত। আমরা সবাইকে নিয়ে কাপাসিয়াকে একটি মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

কাপাসিয়ায় এমপির ঐচ্ছিক তহবিল হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান

আপডেট সময় ০৮:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬