ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের Logo ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার Logo সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত Logo দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী Logo নরসিংদীতে জনপ্রিয় মালয়েশিয়ার রুটি চানাই Logo সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির Logo চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী Logo দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Logo ম্যাকগ্রার রেকর্ড ভেঙে স্টার্কের ইতিহাস, নিলেন ৪৫০ উইকেট Logo সিসি ক্যামেরা নাকি আইপি ক্যামেরা, নিরাপত্তায় কোনটি সেরা?

পয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

নীলফামারীর জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েল এর হত্যাকা-ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন জিয়ার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধ প্রবণতা বাড়তে পারে। নিহত পিয়েলের পরিবারের সদস্যরাও মানববন্ধনে বক্তব্য দেন। তারা ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবারের এক সদস্য বলেন, ঘটনার পর থেকে তারা গভীর শোক ও মানসিক সংকটে রয়েছেন। তনি বলেন, আমাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা প্রতিশোধ চাই না। আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, হত্যাকা-ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্?ঘাটনের আহ্বান জানান। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, কিবরিয়া ইসলাম পিয়েল একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভকারীদের ওপর ‘অতিরিক্ত বলপ্রয়োগ’ বন্ধের আহ্বান জাতিসংঘের

পয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

আপডেট সময় ০৯:৩৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬