ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী Logo অটোরিকশা ঠেকাতে গজের বেষ্টনী, হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় বিকল্প উপকরণ কি ছিল না? Logo কলমাকান্দায় দুই ইউনিয়নে আড়াই কিলোমিটার খাল পুনঃসংস্কারের উদ্বোধন Logo বগুড়ার শেরপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে ক্যাম্পেইন শুরু Logo সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা Logo ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালক কাঁলাচাদের Logo গজারিয়ায় স্কাউটস ভবনের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ Logo রাউজানে জেলা প্রশাসকের আদেশ অমান্য করে সড়কের নাম পরিবর্তনের চেষ্টা Logo কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ Logo কালকিনিতে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে বাড়িঘরে ধ্বংসযজ্ঞ চালানোর সঠিক তদন্ত চেয়ে প্রশাসনের কাছে বৃদ্ধের আবেদন

উদ্ভাবনী মেলায় গৌরবময় সাফল্য পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগর

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৮:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • 163

শিক্ষামন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করে চমকপ্রদ সাফল্য অর্জন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা। তাদের প্রদর্শিত ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি থানা পর্যায়ে সেরা প্রকল্প নির্বাচিত হওয়ার মাধ্যমে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। তেজগাঁওয়ের বিএএফ শাহীন কলেজের শাহীন হল মিলনায়তনে জেলা পর্যায়ের প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ১৪ জুন। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে জেলা পর্যায়েও বিজয়ী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরবময় যোগ্যতা অর্জন করে। বিজয়ী শিক্ষার্থীরা হলেন অষ্টম শ্রেণির (বাংলা মাধ্যম) তাওসিফ রহমান, শাশ্বত বিশ্বাস অর্ঘ এবং সিদরাতুল মুনতাহা জায়েদ। জেলা পর্যায়ে অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। প্রদর্শিত প্রকল্পগুলো পরিদর্শনকালে নিজেদের উদ্ভাবনী ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ প্রকল্পটি নিয়ে প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের শিক্ষার্থীরা।
গৌরবময় এই অর্জনের জন্য সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের সম্মানিত উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোফাজ্জেল মাওলা (অব.) এবং পরিচালক মিসেস পারমিতা নন্দী।
উল্লেখ্য যে, থানা পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির শুরু হয়েছিলো গত ১২ জুন। জেলা ও মহানগর পর্যায়ের সেরা ১০০টি দল নিয়ে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান। যা থেকে নির্বাচিত হবে সেরা ১০টি দল। তথ্যমতে, জাতীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠানের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন ৫ মুসলিম নারী

উদ্ভাবনী মেলায় গৌরবময় সাফল্য পেয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগর

আপডেট সময় ০৮:৫১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬