ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

কালীগঞ্জে রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, ওসির প্রত্যাহার ও ইমান আলী যাদুর বহিষ্কারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

লালমনিরহাটের কালীগঞ্জে গোড়ল ইউনিয়ন মৎস্যজীবীদলের সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসির প্রত্যাহার এবং উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইমান আলী যাদুর বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুষভান্ডার সাব-রেজিস্টার অফিসের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা গোড়ল ইউনিয়ন মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসি আবু সিদ্দিকের প্রত্যাহার এবং ইমান আলী যাদুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু এবং সদস্য হুমায়ুন কবির বাবু। বক্তারা অভিযোগ করে বলেন, গোড়ল ইউনিয়নের মৎস্যজীবীদলের সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী হিস্টিং কে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং সাম্প্রতিক ঘটনাবলীর কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, কালীগঞ্জ থানার ওসির প্রত্যাহার এবং ইমান আলী যাদুর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

কালীগঞ্জে রমজান আলী হিস্টিংয়ের মুক্তি, ওসির প্রত্যাহার ও ইমান আলী যাদুর বহিষ্কারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৪:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬