গলাচিপা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়। প্রাক-বাজেট সভা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে পৌরসভার শহর সমন্বয় কমিটির (টি,এল,সি,সি) সিটিজেন প্রতিনিধি দায়িত্বপ্রাপ্ত ০৯ (নয়) টি ওয়ার্ডের সরকারি অফিসার ও কাউন্সিলর হিসেবে অংশ নেয়। আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরে সম্ভাব্য উন্নয়ন খাতে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪১ কোটি ৬১ লক্ষ ৯০ হাজার ৫ শত ৫৭ টাকা এবং ব্যায় খাতে উন্নয়ন ও রাজস্ব ৪১ কোটি ২৩ লক্ষ ৩৭ হাজার ৭ শত ৭২ টাকা ব্যায় ধরা হয়েছে এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩৮ লক্ষ ৫২ হাজার ৭ শত ৪১ টাকা। রাজস্ব আয় খাতে ভূমি কর, পানি সাপ্লাই, ইমারত নির্মান, স্থাবর সম্পত্তি হস্তান্তর, হাট ইজারা সহ নানাবিধ আয় দেখানো হয়েছে। ব্যায় খাতে রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, পয়ঃনিষ্কাসন ব্যবস্থা ও পৌর কর্তৃপক্ষের বেতন ভাতা ইত্যাদি রাখা হয়েছে। প্রাক-বাজেট সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম সগীর, সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, গণ-অধিকারের উপজেলা আহবায়ক মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোঃ রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাক-বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, পৌর প্রকৌশলী মোঃ আঃ কাইউম। সার্বিক উন্নয়ন ও রাজস্ব খাত সমূহের আয়-ব্যায় তুলে ধরেন পৌর কোষাধ্যক্ষ বাবু সবুজ পাল। এছাড়া সভায় পৌর কর্মকর্তা ও কর্মচারী সহ সুধি সমাজ, সাংবাদিক অংশ নেয়। নাগরিকদের পক্ষে প্রাক বাজেটে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজ ব্যবস্থায় পৌরসভার উন্নত সুবিধা পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের কল্যানে, জনগণের কল্যানে সকল প্রকার পৌরকর আদায়ে পৌর কর্তৃপক্ষ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম
গলাচিপায় পৌরসভার প্রাক-বাজেট সভা
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০৪:০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- 153
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























