ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর ওপর শিক্ষকের নির্যাতনের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত আসলাম উদ্দিন হাটবাড়ি এলাকার রওজাতুল উলুম নূরানী মাদ্রাসার শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থী জুনায়েদ হোসেন, ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে। সে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুন ২০২৬, সম্প্রতি ক্লাসে লিখতে সামান্য দেরি হওয়াকে কেন্দ্র করে শিক্ষক আসলাম উদ্দিন শিক্ষার্থীকে বেত দিয়ে মারধর করেন। এতে সে গুরুতর আহত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, তার কোনো বেয়াদবি বা দোষ ছিল না। বারবার ক্ষমা চাওয়ার পরও শিক্ষক বেতের আঘাত থামাননি। ঘটনার পর গত দুই দিন ধরে গ্রাম্য সালিশের অজুহাতে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে অসুস্থ শিশুটি নিজ বাড়িতে অবস্থান করছে। এ বিষয়ে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সামাজিকভাবে বসে সমাধান করার উদ্যোগ নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আহত শিক্ষার্থীর যথাযথ চিকিৎসা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর ওপর শিক্ষকের নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬