ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

পাহারায় বিজিবি-বিএসএফ রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৯৬ ঘন্টা অবস্থানে ৯ নারী, পুরুষ ও শিশু

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে কোনো সমাধান না আসায় রোধ বৃষ্টি উপেক্ষা করে তাদের সীমান্ত শুন্যরেখাতেই দিনরাত কাটাতে হচ্ছে। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতের ঝালোড়চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১ নারী, ৩ পুরুষ ও ২ শিশুসহ মোট ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিজিবি ও এলাকাবাসীদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। অপরদিকে একইদিনে উপজেলার ভুন্দুরচর সীমান্তের ১০৬৫ নম্বর পিলার এলাকা দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। সীমান্ত এলাকা দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সতর্ক অবস্থানে রয়েছে। গয়টাপাড়া সীমান্তের বাসিন্দা লিটন মিয়া(৪২) বলেন, বিজিবি বিএসএফ এর পাহাড়ায়, ‘সীমান্তে ওই নারী-শিশুরা গত ৪ দিন থেকে রোধ বৃষ্টি উপেক্ষা করে সীমান্তের শুন্যরেখায় খুবই কষ্টে রয়েছেন। উভয় দেশের প্রশাসনিক পর্যায়ে বৈঠকের মাধ্যমে দ্রুত শিশুসহ নারী পুরুষদের কষ্ট থেকে উদ্ধার প্রয়োজন। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার বিষয়ে তিনি জানান, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। কিন্তু ওই ৯ জনের বিষয়ে কোনো সমাধানে আসেনি। তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিএসএফের পুশ-ইন ঠেকাতে সীমান্ত এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

পাহারায় বিজিবি-বিএসএফ রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৯৬ ঘন্টা অবস্থানে ৯ নারী, পুরুষ ও শিশু

আপডেট সময় ০৩:৫৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬