ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ Logo গজারিয়ায় ২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী

গতকাল শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’এ বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : পিআইডি

দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশই আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি।’
দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ দক্ষ জনবলই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা সকলে মিলে একটি উন্নত ও আত্মনির্ভরশীল আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। তবে এই লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।’
এ সময় তিনি দেশের শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে রোটারিয়ানদের আরও সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা রাখার আহ্বান জানান।
রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের রোটারিয়ান নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারলে আমরাই বিশ্বকে নেতৃত্ব দেব : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:৩৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬