বড়লেখা পৌর জামায়াতের সাবেক সভাপতি ও জামায়াত নেতা খিজির আহমদকে গত শুক্রবার রাত ১০ ঘটিকায় বড়লেখা হাজীগন্জ বাজার হতে পুলিশ গ্রেফতার করেছে। এই গ্রেফতারে রাজনৈতিক অঙ্গন-সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এর রায় ঘোষণার দিন সংঘটিত সহিংসতার ঘটনায় জামায়াত কর্মী লোকমান আহমদ নিহত হন। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে মামলা নম্বার ৬২/১৩ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঐ মামলার পরোয়ানা ভুক্ত আসামী হিসাবে খিজির আহমদকে গ্রেফতার করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি মামলায় হঠাৎ করে এমন গ্রেফতার জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে খিজির আহমদের গ্রেফতার নিয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহলের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বিবেচিত বহু মামলা প্রত্যাহার বা নিষ্পত্তি হলেও এই মামলাটি কেন এখনো বহাল রয়েছে, খিজির আহমদ দীর্ঘদিন ধরে সামাজিক রাজনৈতিক ও জনকল্যাণমূলক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত একজন পরিচিত মুখ তাছাড়া তিনি আগামী বড়লেখা পৌর নির্বাচনে ও একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। তাঁর গ্রেফতারকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। ২০ জুন শনিবার সকাল ১১ ঘটিকায় তাকে বড়লেখা আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এদিকে খিজির আহমদ গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সেই সাথে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তারা।
সংবাদ শিরোনাম
২০১৩ সালের আওয়ামী পুলিশের মিথ্যা মামলায় জামায়াত নেতা খিজির আহমদ গ্রেফতার
-
খলিলুর রহমান (বড়লেখা) মৌলভীবাজার - আপডেট সময় ০৩:২৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 83
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























