ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা পুলিশের একটি দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রোজিনা আক্তার (স্বামী: মো. সুমন) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত রোজিনা আক্তারের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি এলাকায়। সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনা সততা নিশ্চিত করে জানান. এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০৪:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- 93
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















