ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

যুগ পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিকৃতির অবমাননা এবং গাইবান্ধাসহ দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখাসহ সনাতন ধর্মাবলম্বীদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বনিকের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,লোকনাথ সেবা সংঘের সভাপতি মতিলাল চন্দ, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘের সভাপতি হিমাদ্রি রায় প্রাপ্ত, সৎ সংঘের সভাপতি অ্যাডভোকেট কুশল রাজ পাল। বক্তারা বলেন, বাংলাদেশ চিরকাল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি কুচক্রী মহল বারবার সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন এবং দেব-দেবীর অবমাননা করে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার যে হুমকি দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্মীয় স্বাধীনতায় আঘাতকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সনাতনী সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৪:১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬