ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে নবনির্মিত একটি আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে মার্কেট ভবনটি উদ্বোধন করা হয়। ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’–এর আওতায় এলজিইডির তত্ত্বাবধানে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে এই দৃষ্টিনন্দন ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মার্কেট ভবনটি নির্মাণ করা হয়েছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ আমরা গজারিয়ায় এসেছি স্থানীয় সংসদ সদস্যের আমন্ত্রণে। একটি মার্কেট ভবন ও একটি রাস্তা উদ্বোধন শেষে এখন রসুলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী নদীর পাড়ে এসেছি। ইনশাআল্লাহ, আমাদের সরকার এই নদীর ওপর সেতু নির্মাণ করবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী ও প্রধান প্রকৌশলী এ স্থান পরিদর্শন করে গেছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এবং দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুব আলম। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলজিইডির গজারিয়া উপজেলা প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, নবনির্মিত এই বহুতল ভবনের নিচতলায় থাকবে আধুনিক কাঁচাবাজার এবং দ্বিতীয় তলায় থাকবে মুদি পণ্যের দোকান। উন্নত বিশ্বের আদলে নির্মিত এই মার্কেটে ক্রেতারা একই ছাদের নিচে কাঁচাবাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব ধরনের মুদি পণ্য কিনতে পারবেন। ভবেরচর বাজারের এই আধুনিক মার্কেটে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে নারী ব্যবসায়ীদের জন্য সুনির্দিষ্ট দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া পরিবেশবান্ধব সোলার প্যানেল, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় অংশীজনদের মতে, এই মার্কেটটি চালু হওয়ার ফলে এলাকার প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি তাদের উৎপাদিত পণ্য এখানে এনে বিক্রি করতে পারবেন। এতে যেমন কৃষকরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন, তেমনি সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে টাটকা কৃষিপণ্য কেনার সুবিধা পাবেন। এই মার্কেটটি এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও বাজার ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

গজারিয়ায় আধুনিক মার্কেট ভবন উদ্বোধন করলেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৩২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬