ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

লালমোহনে ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

ভোলার লালমোহন উপজেলায় একটি ব্রিজের অতিরিক্ত উচ্চতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে করে বাড়ছে জীবনহানীর শঙ্কা। অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে পৌরসভার ডাকবাংলো সংলগ্ন লালমোহন খালের ওপর নির্মিত ব্রিজটির এমন ভয়ঙ্কর পরিস্থিতি। অনেকেই ক্ষুব্ধ হয়ে প্রায় সময় বলে থাকেন- এটি ব্রিজ নয় যেন পাহাড়! ব্রিজটি নতুন করে নির্মাণের পর থেকেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা, বাজার ব্যবসায়ী ও পথচারীরা। একের পর এক দুর্ঘটনা ঘটায় দ্রুত ওই ব্রিজটি সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করা হয়। রোববার সকালে আর নয় দুর্ঘটনা, চাই নিরাপদ ব্রিজ এই স্লোগানে ‘আমরা ওয়েস্টার্ণপাড়া এলাকাবাসীর’ ব্যানারে ডাকবাংলো ব্রিজের ওপর এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ব্রিজটি অত্যন্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ জনগণ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চালকদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি নির্মাণের পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ব্রিজটির কাছেই একটি কামিল মাদরাসা। ওই ব্রিজ পার হয়ে অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন মাদরাসায় যাতায়াত করেন। তবে ব্রিজটির অতিরিক্ত উচ্চতা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতামূলক অবকাঠামোর অভাবে শিক্ষার্থীসহ স্থানীয়রা দুর্ঘটনার আতঙ্কে থাকেন। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম, নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো. কামাল হোসেন শাহিনসহ আরো অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

লালমোহনে ব্রিজ সংস্কারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:১৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬