ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ফরিদপুরে পুলিশে ক্যাডেট এএসআই পদের নিয়োগের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

“সেবার ব্রতে চাকরি “ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর তিনদিনের দিনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। শনিবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের তৃতীয় দিনের ইভেন্ট (পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়। এর আগে আরো দুই দিন অন্যান্ন ইভেন্টের কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, (পিপিএম) এর সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তৃতীয় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর সকল কার্যক্রমে নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবারক হোসেন, বিশেষ পুলিশ সুপার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট শাখা), এসবি, ঢাকা এবং ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশনস্), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। উক্ত নিয়োগ কার্যক্রম শেষে তৃতীয় দিনের সকল ইভেন্টে (পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিংয়ে) উত্তীর্ণ প্রাথমিক ধাপে যোগ্য প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ, এপ্রিল- ২০২৬ এর শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের সকল ইভেন্ট-এ যারা নিজেদের সর্বোচ্চ যোগ্যতা ও ধৈর্যের পরিচয় দিয়ে উত্তীর্ণ হয়েছেন, আপনাদের সবাইকে ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আপনাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে আজকের এই যোগ্যতা অর্জন করেছেন। আপনাদের এই সাফল্য প্রমাণ করে যে, দেশের সেবা করার জন্য আপনারা কতটা দৃঢ়প্রতিজ্ঞ। সামনে এখনো লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ধাপ বাকি রয়েছে। আমরা আশা করি, আপনারা সমান একাগ্রতা ও সততার সাথে পরবর্তী ধাপগুলোর জন্যও নিজেদের প্রস্তুত করবেন। তিনি আরো বলেন, “বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। কেউ যদি আপনাকে চাকরি দেওয়ার নাম করে টাকা দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে ফরিদপুর জেলা পুলিশকে অবহিত করুন। আপনার সততা, মেধা ও যোগ্যতাই আপনাকে লক্ষে পৌছে দিবে। এসময় উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ এবং মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুরসহ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ফরিদপুরে পুলিশে ক্যাডেট এএসআই পদের নিয়োগের তিন দিনের কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় ০২:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬