ভারতে ভারি বৃষ্টিপাত হওয়ায় গজলডোবা ব্যারেজে সব জলকপাত খুলে দেওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু ও রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। পানি নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারেজের ৪৪টি জল গেট খুলে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬০ ফুট বাঁধ তিস্তার গর্ভে বিলীন হয়ে গেছে এবং ৬০ ফিট গর্তের সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়েছে নি¤œ অঞ্চল। পানিতে তলিয়ে গেছে উৎতি ফসল, বিশেষ করে বাদাম ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের মাথায় বাজ পড়েছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন বাদাম ক্ষেত তলিয়ে থাকলে সম্পন্ন বাদাম ক্ষেত নষ্ট হতে পারে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমাার ১৯ সে.মি. নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার ও উপজেলা প্রকৌশলী শাহ মো. ওবায়দুর রহমান, স্থানীয় চেয়ারম্যান ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী সহ স্থানীয়রা জানান, রংপুর পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণে এবং অপরিকল্পপিত সিদ্ধান্তের কারণে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাঁশের পাইলিং দেওয়া ও জিও ব্যাগ না ফেলার কারণে এ ভাঙ্গনের সৃষ্টি হয়। জরুরীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধ হুমকিতে সেতু ও সড়কসহ প্রায় দেড় হাজার পরিবার হুমকি মুখে পড়বে। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার জানান, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম
গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙ্গনে তলিয়ে গেছে ফসল, প্লাবিত হয়েছে নি¤œ অঞ্চল
-
আব্দুল আলীম প্রামানিক (গঙ্গাচড়া) রংপুর - আপডেট সময় ০৪:১৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- 120
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















