সুনামগঞ্জে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত উৎসব সম্পন্ন হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের পক্ষে জেলার বিভিন্ন উপজেলার মোট ৩৪টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রবিবার (২১ জুন) বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল এর সভাপতিত্বে এবং এনটিভি প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী ও সৌরভ অধিকারী অয়ন এর যৌথ সঞ্চালনায় দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শিল্পী শেরগুল আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য গীতিকার শাহ নূরজালাল বাবুল, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক ও জেলা জাসাসের সদস্য সচিব মুহাম্মদ মুনাজ্জির হোসেন সুজনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবর্গরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়া সংগঠনগুলো হচ্ছে জেলার ৫ প্রধান লোককবির সংগীত প্রসারের দায়িত্বে থাকা বৈষ্ণব কবি রাধারমন দত্তের নামে পরিচালিত বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ সুনামগঞ্জ, মরমী কবি হাছনরাজাসহ পাঁচ প্রধান লোককবির নামে পরিচালিত জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জ, গানের সম্রাট বাউল কামাল পাশা (বাউলকবি কামাল উদ্দিন) এর নামে পরিচালিত বাউল কামাল পাশা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নামে পরিচালিত বাউল সম্রাট শাহ আব্দুল করিম পরিষদ দিরাই, জ্ঞানের সাগর বাউল ফকির দুর্ব্বিণ শাহ পরিষদ ছাতক এবং জেলা খেলাঘর সুনামগঞ্জ, আনন্দলোক সংগীত একাডেমি দিরাই, সুরালোক সংগীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা,লালশাহ সংগীতালয় শান্তিগঞ্জ, মেঠোসুর সাংস্কৃতিক বিদ্যাপীঠ ছাতক, স্বরবিতান সংগীত নিকেতন ও সাংস্কৃতিক সংগঠন, সফর আলী শিল্পীগোষ্ঠী জামালগঞ্জ, সুন্দরম শিল্পীগোষ্ঠী, সোহিনী সংগীত বিদ্যালয়, সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক, সপ্তসুর সংস্কৃতি চর্চাকেন্দ্র, ধ্রুবতারা শিল্পীগোষ্ঠী, সুরস্পন্দন শিল্পশালা, সুনামগঞ্জ জেলা বাউল সমিতি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, সুনামগঞ্জ, কালচারাল ফোরাম, সুনামগঞ্জ, স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন, বুলবুল সংগীত নিকেতন, সুর নিকেতন একাডেমি ছাতক, জালালী বাউল কল্যাণ সংস্থা শান্তিগঞ্জ, বাণী সংগীত বিদ্যালয়,মোছলেহ উদ্দিন শিল্পীগোষ্ঠী ও সমাজকল্যাণ সংস্থা, কলিমউল্লাহ শিল্পীগোষ্ঠী, লোকসংগীত একাডেমি দিরাই,মাটিরালয় সংগীত একাডেমি, মনোরঞ্জন সংস্কৃতি চর্চাকেন্দ্র ও শিশু সংগঠন, ফ্রেন্ডস টার্গেট ব্যান্ড, লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়। রাত ১০টা ব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে সুনামগঞ্জের প্রবীণ সংগীত শিল্পী শামীম সরোয়ার কালজয়ী গান “ওরে নীল দরিয়া” সাংবাদিক শিল্পী আল হেলাল বাউল কামাল পাশা রচিত “দিলকী দয়া হয়না” ও জ্ঞানের সাগর দূর্ব্বিণ শাহের নাতি রহীম শাহ “আমার অন্তরায় আমার কলিজায়” গানটি পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশনে ছিলেন, বাউল আব্দুল রব আব্দুল্লাহ, বাউল আমজাদ পাশা, গীতিকার নির্মল কর জনি, কবি নজরুল ইসলাম, গীতিকার মনির উদ্দিন নুরী ও গায়েন মাকসুদুর রহমান দীপুসহ প্রায় সহস্রাধিক শিশু শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশনায় যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন কীবোর্ডে সন্তোষ কুমার চন্দ, ঢোলে শৈলেন দাশ, হারমোনিয়ামে সোহেল রানা, তবলায় কপিল পদ ঋষি ও অমিত বর্মন, গিটারে অনুপম প্রতীক, বাঁশিতে প্রণয় এবং অক্টোপ্যাডে উত্তম দাশ। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল বলেন, বিশ্ব সংগীত দিবস আজ একটি আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। ভারত, জার্মানি, ইতালি, গ্রীস, রাশিয়া, অস্ট্রেলিয়া, পেরু, ব্রাজিল, ইকুয়েডর, মেক্সিকো, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এবং জাপানসহ ১২০টি দেশের ৭০০টিরও বেশি শহরে একই দিনে দিবসটি পালিত হয়। ১৯৮৫ সালের ২১ জুন থম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে। তিনি বলেন, সুনামগঞ্জ জেলায় কর্মরত থাকাবস্থায় প্রতিবছরই আমরা জেলা শিল্পকলা একাডেমি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে যাচ্ছি। উৎসবের শুরুতে প্রয়াত গীতিকার ও বাউল জবান আলীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিল্পীরা দেশাত্মবোধক, লোক, পল্লীগীতি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত,বাউল গান ও আধুনিক বাংলা গান পরিবেশন করেন। মনোজ্ঞ পরিবেশনায় শিল্পকলা একাডেমি মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সম্পন্ন হলো সংগীত উৎসব : অংশ নিল ৩৪টি সাংস্কৃতিক সংগঠন
-
সুনামগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় ০৪:১৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- 104
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















