ঢাকা ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

লালমোহনে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবায় চরম অসন্তোষ

ভোলার লালমোহন উপজেলা পল্লী বিদ্যুতের ভুতুরে বিল, মিটারে কারসাজি, ঘুষ এবং অনৈতিক দাবির কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। নানা সমস্যা নিয়ে প্রতিদিনই অফিসে ভিড় করেন গ্রাহকরা। তাদের ভেতর একেক জনের একেক সমস্যা। কারও অতিরিক্ত ইউনিটে বিদ্যুৎ বিল বেশি, কারও সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও ভুতুরে বিল আসা, মিটারের জন্য আবেদন করে কারও দীর্ঘ অপেক্ষা, আবার কেউ আগের মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করলেও ওই বিল আবার পরের মাসে যোগ হয়ে যাওয়া। এসব সমস্যা নিয়ে গ্রাহকদের প্রতিনিয়ত অফিসে গিয়ে এদিক-ওদিক ছুটোছুটি করতে হয়। কেউ ক্যাশ কাউন্টারে, কেউ অভিযোগ ডেক্সে, আবার কেউ বা বিলিং শাখায়। এমন ছুটোছুটি করেও সঠিক সমাধানের জন্য ব্যাঘ পেতে হয় গ্রাহকদের। সব মিলিয়ে লালমোহন পল্লি বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের সেবায় চরম অসন্তোষ দেখা দিয়েছে গ্রাহকদের মাঝে। লালমোহন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সওদাগর চৌমুহনি এলাকার বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জানান, আমার জুন মাসের বিল ইস্যুর তারিখ ছিল ৪ জুন। যেখানে বিলে দেখানো হয়েছে ৭ হাজার ৯২৫ কিলোওয়াট। তবে আমি ২১ জুন মিটার চেক করে দেখি ৭ হাজার ৮৯৪ কিলোওয়াট। এখানে আমার প্রশ্ন- মিটারে যা আছে তার চেয়ে বিলে কিভাবে কিলোওয়াট বেশি হয়েছে। মনে হচ্ছে বিদ্যুৎ অফিসের মিটার রিডাররা মিটার না দেখেই ভুয়া বিল তৈরি করেছেন। আমি ওই সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ অফিসে গিয়ে তানজুমা নামের এক বিলিং সহকারীকে সমস্যার কথা বললে তিনি বিল দেখে বলেন ৩১ ইউনিট বেশি লিখেছে, এতে আপনার ভালো হয়েছে। কারণ এখন বিদ্যুতের দাম বেড়ে গেছে। আপনি আগের কম দামে বিল পরিশোধ করতে পারবেন। যদিও পরে তিনি বিলের কাগজ রেখে দিয়ে জানিয়েছেন- অফিসে থেকে পরে আপনার সঙ্গে যোগাযোগ করে সমস্যাটি সমাধান করা হবে। অপরদিকে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফাতেমা বেগম ২০১৮ সালে অফিসের নিয়ম মেনে তার মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে দীর্ঘ ৮ বছর পর চলতি বছরের জুন মাসে তার নামে ৮০ হাজার টাকার বিল করে পাঠানো হয়। তার দাবি, মিটারই তো বন্ধ ছিল তাহলে আমার নামে এই বিল আসলো কিভাবে? এতেই বুঝা যায় বিদ্যুৎ অফিসের লোকজন দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. হারুন অর রশিদ নামে আরেক গ্রাহক বলেন, প্রতি মাসে একই পরিমাণে বিল আসলেও হঠাৎ তিনগুণ বেশি বিল এসেছে। যার কারণ জানতে বিদ্যুৎ অফিসে গিয়ে একতলা থেকে আরেকতলা দৌঁড়দৌঁড়ি করার পর সংশ্লিষ্টরা জানান- আগের যে বিল রয়েছে তা জমা দিতে। তারপর সমস্যা সমাধান করা যাবে। এখন মনে হচ্ছে এই অফিসের লোকজন ইচ্ছা করেই ভুল করেন। এছাড়া বিদ্যুৎ অফিসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তারিক নয় এবং অসৌজন্যমূলক আচরণ করেন। এ বিষয়ে লালমোহন পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মাহমুদুল হাসান জানান, অনেক সময় ভুলবশত বা অসাবধানতাবশত রিডিং বেশি হতে পারে। তবে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ দিলে আমরা সঙ্গে সঙ্গে তা ঠিক করে দিই। এছাড়া অফিসে আসা কোনো গ্রাহককে হয়রানির সুযোগ নেই। তারপরও যদি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

লালমোহনে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবায় চরম অসন্তোষ

আপডেট সময় ০৪:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬