ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী Logo তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে : বিরোধীদলীয় নেতা Logo অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল Logo সবজি চাষে রংপুরের নারী উদ্যোক্তা সেলিনার বাজিমাত Logo অর্থ ছাড়ের অভাবে থমকে আছে সুন্দরবনঘেঁষা কয়রা পর্যটন কেন্দ্রের নির্মাণ Logo ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে ৩২ হচ্ছে, ৬টির উদ্বোধন আজ Logo মিরসরাইয়ে ব্ল্যাক রাইস চাষ করে তাক লাগিয়েছে উদ্যোক্তা সোহেল Logo পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয়, পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম Logo এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চৌদ্দগ্রামে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

কুমিল্লার চৌদ্দগ্রামে অবহেলিত পদুয়া-গুণবতী আঞ্চলিক সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার আলকরা ও গুণবতী ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সংস্কার কাজের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি এবং গুণবতী ইউনিয়ন আমীর মোঃ ইউসুফ মেম্বার। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত পদুয়া-গুণবতী সড়ক একটি আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও ফেনীর দাগনভুঁইয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতায়াত করে। দীর্ঘদিন ধরে খানা-খন্দকে পরিণত সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী মানুষ সড়কটি দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। মানুষের ভোগান্তি কমাতে স্থানীয় দুই ইউনিয়ন জামায়াতের অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। পুরো সড়কটি চলাচলের উপযোগী করতে কনক্রিট ও বালু ফেলে রোলার দিয়ে সমান করা হবে। এতে করে গাড়ি চলাচল ও মানুষের ভোগান্তি কমে যাবে। সড়ক সংস্কারের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের গুণবতী ইউনিয়ন সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, আলকরা ইউনিয়ন সেক্রেটারি আবু নাছের, গুণবতী ইউনিয়ন সহকারী সেক্রেটারি আবদুল হামিদ, আলকরা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনির আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ। পদুয়া-গুণবতী সড়কে সিএনজি অটোরিকশা চালক আবু মিয়া বলেন, সিএনজি অটোরিকশা চলাচলে অনেক দুর্ভোগ। জামায়াতের উদ্যোগে সংস্কারের উদ্যোগ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার শেষ হলে আমাদের কষ্ট শেষ হয়ে যাবে। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকি বলেন, সড়কটি দিয়ে চলাচলে মানুষ ভোগান্তি কমাতে জামায়াতের উদ্যোগে সংস্কার কাজ শুরু হয়েছে। আশা করছি, কাজ শেষ হলে মানুষে যাতায়াত সহজ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাবি অক্সফোর্ড হলে রাবিকে ক্যামব্রিজ করতে চাই: রিজভী

চৌদ্দগ্রামে সড়ক সংস্কার কাজের উদ্বোধন

আপডেট সময় ০৪:২৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬