ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

নবীনগরে কৃষক পর্যায়ে পার্টনার কংগ্রেস

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে (২২/০৬/২৬) বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধনী সেশনে উপজেলা কৃষি অফিসার মো: জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, হোপ এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল প্রমুখ। কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার মো.জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার জনাব মুন্সী তোফায়েল হোসেন। কারিগরি আলোচনা করেন কৃষি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুজন মিয়া, উপজেলা সমবায় অফিসার ইব্রাহিম খলিল।এসময় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ পার্টনার কংগ্রেস সভায় উপজেলার ৭০ জন কৃষক, ৩০ জন, এনজিও কর্মী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ সভায় ১০টি সুনির্দিষ্ট লক্ষ্যের উপর স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন বলেন,’ বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নবীনগর উপজেলায় উত্তম কৃষি চর্চার আওতায় আবাদি জমির পরিমাণ বৃদ্ধি করার লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল পরিচালনা করা হচ্ছে। এই সভায় অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা বিষয়ক দীর্ঘ এক মতবিনিময় করা হয়। এতে গোটা উপজেলা থেকে পার্টনার ফিল্ড স্কুলের কৃষক, উপজেলার উদ্যোক্তা কৃষক, এনজিও প্রতিনিধি, গণ্যমাধ্যম ব্যক্তিত্বসহ মোট ১০০ জন অংশগ্রহণ করেন। তিনি আরও জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে পার্টনার প্রকল্পের আওতায় নবীনগর উপজেলায় উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে আবাদি জমি বৃদ্ধি করা, ‘ফার্মার স্মার্ট কার্ড’ এর মাধ্যমে কৃষি পরিষেবা সম্প্রসারণ করা, পরীক্ষণ পদ্ধতির মাধ্যমে নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করা, এগ্রি-ফুড উদ্যোগগুলোর মান উন্নয়ন ও সংখ্যা বৃদ্ধি করা, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি সম্প্রসারণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি করা, নির্দিষ্ট কৃষিপণ্যের ভ্যালু চেইন সনাক্ত ও কার্যকর করা, এবং কৃষি তথ্য, বাজার বিশ্লেষণ ও মান উন্নয়ন সহ কৃষির উন্নয়নে মোট দশ ধরধরণের কার্যক্রম বাস্তবায়ণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

নবীনগরে কৃষক পর্যায়ে পার্টনার কংগ্রেস

আপডেট সময় ০৪:২৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬