ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

ফুয়াদের গান ‘কান্ডারি চল’

  • বিনোদন:
  • আপডেট সময় ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 125

বিশ্বকাপ উন্মাদনায় পান্থ কানাই-মিলাদের সঙ্গে গাইলেন নাইজেরিয়ার ওলি বয়
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন দেশের জনপ্রিয় সংগীত প্রযোজক ও সুরকার ফুয়াদ আল মুক্তাদির। ‘কান্ডারি চল’ শিরোনামের এই গানটি ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনযাপনের গল্প তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলমান বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বকে সামনে রেখে প্রকাশিত হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী পান্থ কানাই, মিলা, বাম্মি সানজানা ও র‍্যাপার ব্ল্যাক জ্যাং। তাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়েছেন নাইজেরিয়ার শিল্পী ওলি বয়। তার অংশগ্রহণ গানটিকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা।
‘কান্ডারি চল’ গানে ফুটবলকে শুধুমাত্র একটি খেলা হিসেবে নয়, বরং মানুষের স্বপ্ন, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আনন্দ ও আবেগের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের পাড়া-মহল্লার ফুটবল সংস্কৃতি, চায়ের দোকানের তর্ক, ছাদে-ছাদে পতাকার উড়াউড়ি এবং সমর্থকদের উন্মাদনা ফুটে উঠেছে গানের কথায় ও সুরে।
গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় এবং ব্ল্যাক জ্যাং। সংগীতায়োজনে ব্রাজিলিয়ান বাইলে ফাঙ্কের ছোঁয়ার পাশাপাশি বাংলাদেশি লোকসংগীতের আবহ, আধুনিক ইলেকট্রনিক সাউন্ড, র‍্যাপ এবং স্টেডিয়ামের উচ্ছ্বাসকে একসঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে ভিন্নধর্মী এক সংগীত অভিজ্ঞতা।
গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন। প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।
ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘ফুটবল আমাদের কাছে শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও জীবনের অংশ। ‘কান্ডারি চল’ সেই গল্পই বলে। বিশ্বকাপের এই সময়ে বাংলাদেশ যেভাবে ফুটবল উদযাপন করে, গানটি সেই চিত্রই তুলে ধরেছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

ফুয়াদের গান ‘কান্ডারি চল’

আপডেট সময় ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬