ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে ফ্রুট ফেস্টিভাল -২০২৬ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ ফল উৎসবের আনন্দঘন আয়োজন শেষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা খন্দকার মুশফিকুর রহমান ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন। সোমবার ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে আনন্দঘন পরিবেশে ‘ফ্রুট ফেস্টিভাল -২০২৬’এর শুভ উদ্বোধন করেন খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। এছাড়া উপস্থিত ছিলেন মুনমুন জাহান লিজা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নেত্রকোণা। উৎসবের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মাঝে দেশি-বিদেশি বিভিন্ন ফলের পরিচিতি তুলে ধরা এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানানো । এসময় জেলা প্রশাসক উল্লেখ করেন, এ ধরনের আয়োজন শুধু ফল চেনানোই নয় বরং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতেও দারুণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসক শিক্ষার্থীদের সাথে ইংরেজিতে কথোপকথন করেন ও চলমান বিশ্বকাপ ফুটবল নিয়েও শিক্ষার্থীদের সাথে কথাবার্তা হয়। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত অভিভাবকদের সাথেও তিনি কুশল বিনিময় ও আলাপচারিতা করেন। এসময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন এই বৃক্ষরোপণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দেন। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ, একটি প্রাণ; সবুজ হোক আমাদের আগামী।
সংবাদ শিরোনাম
নেত্রকোনা ওয়েসিস বিয়াম ল্যাবরেটরি স্কুলে ফ্রুট ফেস্টিভাল শুভ উদ্বোধন
-
নেত্রকোনা প্রতিনিধি - আপডেট সময় ০২:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 88
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















