দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে নওপাড়া স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলার ৫টি বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞান মেলার সকল স্টল পরিদর্শন করেন। নওপাড়া স্কুল ও কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া স্কুল ও কলেজের স্কুল শাখার প্রধান ফারুক হোসেন এবং গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি প্রফুল্ল কর্মকার। এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের ইনচার্জ নিকোলাশ কিস্কুর এবং মেডিকেল অফিসার ডা. মো. মেরাজুল ইসলাম। মেলা শেষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। এসময় বক্তারা বলেন, বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃষ্টিশীলতা বিকাশে নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন, বিজ্ঞানের এই যুগ রোবোটিক্সের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ—উন্নত বিশ্বের দিকে ধাবিত হচ্ছে। বিশ্বকে নেতৃত্ব দিতে হলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অবশ্যই জ্ঞান-বিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ জন্য শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মানসম্পন্ন বিজ্ঞান শিক্ষায় এগিয়ে যেতে হবে।
সংবাদ শিরোনাম
- প্রচ্ছদ
- Uncategorized, অপরাধ ও দুর্নীতি, অর্থনীতি, আইন আদালত, আন্তর্জাতিক, এক্সক্লুসিভ, কৃষি, ক্যাম্পাস, খুলনা বিভাগ, খেলাধুলা, গণমাধ্যম, চট্টগ্রাম বিভাগ, চাকুরী, জাতীয়, ঢাকা বিভাগ, তথ্যপ্রযুক্তি, ধর্ম, নারী ও শিশু, প্রবাসের খবর, ফিচার, ফেসবুক নিউজ, বরিশাল বিভাগ, বিনোদন, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগ, রাজনীতি, রাজশাহী বিভাগ, লাইফস্টাইল, লিড নিউজ, সম্পাদকীয়, সারাদেশ, সিলেট বিভাগ, স্বাস্থ্য
- বীরগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা
বীরগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা
বীরগঞ্জে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা
-
দিনাজপুর প্রতিনিধি - আপডেট সময় ০৪:০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- 579
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















