ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে এক কিশোরীকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার জানায়, প্রায় এক বছর আগে ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বাসিন্দা ফেরদৌস আলম হামিমের(১৯) ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে হামিম ও তার সহযোগীরা কিশোরীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও ব্ল্যাকমেইল করে টাকা দাবি করতে থাকে। টাকা জোগাড় করতে না পেরে কিশোরী পরিবারের গচ্ছিত স্বর্ণালংকার বিক্রি করে হামিমকে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ পাঠায়। পরে আরও অর্থের জন্য চাপ সৃষ্টি করা হলে সে পুনরায় স্বর্ণ বিক্রির উদ্যোগ নেয়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া মো. হোসেন শাওন তাজ সরকার বাবু(২০) তার কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে নামমাত্র মূল্য পরিশোধ করেন। পরে তিনি এসব স্বর্ণ মুন্সীগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীর(৪৬) কাছে বিক্রি করেন বলে তদন্তে জানা যায়। তবে সুধাংশ মুখার্জির বিরুদ্ধে একাদিক মামলা রয়েছেচোরির মাল ক্রয় ও চোরদের মাধ্যমে সোনা সংগ্রহ সংক্রান্ত বিষয়ে বলে জেলা পুলিশ জানিয়েছেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে গত ২২ জুন বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার খালইস্ট এলাকা থেকে শাওন তাজ সরকার বাবুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী সুধাংশ মুখার্জীকে তার দোকান থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার মাধ্যমে প্রাপ্ত স্বর্ণ গলিয়ে অন্যত্র বিক্রি করেছেন বলে জানান। পরবর্তীতে একই দিন রাত ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা এলাকা থেকে মামলার মূল অভিযুক্ত ফেরদৌস আলম হামিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হামিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে। এসব ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নগরপাড়া গ্রামের শাহীনের ছেলে ফেরদৌস আলম হামিম(১৯), মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার গজারকান্দি এলাকার ফারুখ সরকার লিটনের ছেলে মো. হোসেন শাওন তাজ সরকার বাবু(২০) এবং মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকার মৃত গবিন্দ মুখার্জীর ছেলে সুধাংশ মুখার্জী(৪৬)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

ইনস্টাগ্রামে পরিচয়ের সূত্র ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল, টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০২:১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬