ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ডিসি সারওয়ার আলম নতুন কর্মস্থলের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন

সদ্য বিদায়ী সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা হযরত শাহজালাল (রহ.) মাজারে দান করেছেন। গতকাল সোমবার (২২ জুন) বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া টাকার সঙ্গে মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জেলা প্রশাসনের ফান্ড থেকে এই টাকা জমা দেন তিনি। জানা গেছে, সোমবার বিকেলে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হয়। এ সময় সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ব্যক্তিগত তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা দান করেন। সব মিলিয়ে ওই অ্যাকাউন্টে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। তিনি জানান, মাজারের দানবাক্সের টাকার সঙ্গে সাবেক ডিসি ব্যক্তিগতভাবে পাঁচ লাখ টাকা প্রদান করেছেন। এদিকে দায়িত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত কিন্তু আবেগময় পোস্ট দেন সারওয়ার আলম। পোস্টে তিনি লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’ তার এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্যের মাধ্যমে শুভ কামনা জানান। দায়িত্ব পালনকালে সিলেট বাসীর সঙ্গে তার আন্তরিক সম্পর্কের প্রতিফলন ঘটেছে বলেও মত দিয়েছেন অনেকে। প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব ছাড়ার একদিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে যান। দুপুর ২টার দিকে ঢাকাগামী একটি ফ্লাইটে ঢাকা যান তিনি। জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। নতুন জেলা প্রশাসক যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, গত (২১ জুন) রোববার সরকার মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ডিসি সারওয়ার আলম নতুন কর্মস্থলের উদ্দেশ্যে সিলেট ছেড়েছেন

আপডেট সময় ০২:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬