ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সাইপ্রাসে নিখোঁজের ৯দিন পর শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজের ৯দিন পর শাহারিয়ার আহমেদ ইমন(২২) নামে এক শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেশটির পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। নিহত ইমন নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের গ্রীস প্রবাসি নাসির উদ্দিনের ছেলে। সোমবার (২২ জুন) দুপুরে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন নিহতের মামা আল ফারুক। পারিবারিক সূত্র জানায়, চার মাস আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে পাড়ি জমান শাহরিয়ার আহমেদ ইমন। সেখানে ওরোক্লিন এলাকায় একটি বাসায় থাকতেন তিনি। পড়াশোনার পাশাপাশি সেখানে কোফিনু এলাকায় একটি কারখানায় পার্ট-টাইম কাজ নেন। ১২ জুন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ইমন। নিখোঁজ হওয়ার রাতে তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে এক বন্ধুকে নিজের অব¯’ানের একটি লোকেশন পাঠান। এরপর থেকে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বি”িছন্ন হয়ে যায়। এরপর ইমনের মুঠোফোন ব্যবহার করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার বাবা গ্রীস প্রবাসি নাসির উদ্দিনের কাছে ৩৫ হাজার ইউরো মুক্তিপন দাবি করে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠায়। এ সংক্রান্ত একটি স্ক্রিনশট প্রকাশ করে সাইপ্রাসের একটি গণমাধ্যম। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে বিভিন্ন গনমাধ্যম জানিয়েছে, হত্যার কয়েক ঘণ্টা পর অভিযুক্ত ব্যক্তি ইমনের মোবাইল ফোন ব্যবহার করে তার বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং মুক্তিপণ দাবি করেন। এর মাধ্যমে অপহরণের একটি ভুয়া নাটক তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হ”েছ। উদ্ধার হওয়া মরদেহটি পচনরত অব¯’ায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিখোঁজ হওয়ার রাতেই ইমন হত্যার শিকার হন। গত দুইদিন আগে অপহরণকারীরা ইমনের পরিবারের সাথে শেষ যোগাযোগ করেন। ভুক্তভোগী পরিবারটি পাঁচ লাখ টাকা দিতে রাজিও হন। তারপর থেকে অপহরণকারী চক্রটি ইমনের পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। রবিবার (২১ জুন) সাইপ্রাসের পুলিশ নিখোঁজ ইমনের মাটিচাপা মরদেহ উদ্ধার করে। জানা যায়, গ্রীস প্রবাসি নাসির উদ্দিনের তিন ছেলের মধ্যে সবার বড় ছিলেন শাহরিয়ার আহমেদ ইমন। বিদেশের মাটিতে সন্তান নিহত হওয়ার ঘটনায় ইমনের বাড়ি উপজেলার লোচনপুরে চলছে শোকের মাতম। ইমনের মামা আল ফারুক বলেন, একটি চক্র আমার ভাগ্নে ইমনকে জিম্মি করে ৩৫ হাজার ইউরো দাবি করে। এত টাকা দিতে পারব না বলে তাদের জানাই। সর্বশেষ পাঁচ লাখ টাকা দিতে রাজিও হই। কিন্তু বিষয়টি পুলিশ ও প্রবাসিদের মধ্যে জানাজানি হলে আমার ভাগ্নেকে হত্যার পর মাটিচাপা দেয় চক্রটি। তিনি আরও বলেন, সাইপ্রাসের সরকারের কাছে ইমন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই। এ সময় নিহত ইমনের লাশ দ্রুত দেশে আনার উদ্যোগ দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করাসহ সার্বিক সহযোগিতা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সাইপ্রাসে নিখোঁজের ৯দিন পর শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০২:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬