নাগেশ্বরীতে নদ-নদীর পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে বন্যার আশংকা। শংকিত হয়ে পড়েছেন নদ-নদী তীরবর্তী মানুষ। গত কয়েকদিন ধরে কখনো একটানা, কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। কুড়িগ্রাম কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, এভাবে জুনের শেষ দিন পর্যন্ত কম-বেশি বৃষ্টির সম্ভাননা রয়েছে। ইতোমধ্যে বৃষ্টির পানির সাথে উজানের ঢল মিলে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে পানিতে তলিয়ে যাচ্ছে তীরবর্তী চরাঞ্চলগুলো। পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫৭ সে.মি, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ১.৬৭ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে খুব দ্রুতই তা বিপদসীমা অতিক্রম করে ব্রহ্মপুত্র, দুধকুমার, গঙ্গাধর, শংকোষ, ফুলকুমারের দুকুল ছাপিয়ে প্রবেশ করবে লোকালয়ে। দেখা দেবে বন্যা। সরেজমিন খোজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে তলিয়ে যাচ্ছে বল্লভেরখাসের ফান্দের চর, বামনডাঙ্গার চর লুছনি, শামছুলের চর, কেদারের চর বিষ্ণুপুর, কাচাকাটার ধনিরামপুর শোলমারি, নারায়ণপুরের ঝাউকুটি, মাঝিয়ালীসহ উপজেলার ১৪ ইউনিয়ন ও ১ পৌরসভার ৮ ইউনিয়নের অনেক চরাঞ্চল। বামনডাঙ্গার আয়নালের ঘাট এলাকার আব্দুল ওহাব, অলিদ হাসান, ইমান আলী, মাঝিয়ালীর আলী হোসেন, শোলমারীর জিয়াউল হক জানান এভাবে পানি বাড়তে থাকলে দেখা দিবে বন্যা। তখন আমাদের ভোগান্তিতে পড়তে হবে। তলিয়ে যাবে রাস্তা-ঘাট, ঘর-বাড়ী, রোপা আমন বীজতলা। আকাশ ভলো হলে সংশয় কিছুটা কম কিন্তু বর্তমান পরিস্থিতে তা মনে হচ্ছে না। আমরা শংকিত। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও তা বিপদসীমার নিচে রয়েছে। তবে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।
সংবাদ শিরোনাম
নাগেশ্বরীতে বন্যার আশংকায় চরাঞ্চলীয় মানুষ
-
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় ০২:২৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- 150
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























