ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বড়লেখায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে

মৌলভীবাজারের বড়লেখায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উপজেলার মোট ৪ টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১২৮৬ জন, এর মধ্য ৮৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং অনুপস্থিত রয়েছেন ৩৮৭ জন। পৌরশহরের পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, উক্ত কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫০৩ জন এর মধ্য অনুপস্থিত ১০৪ জন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম জুবায়ের আলম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জামাল উদ্দিন, পি সি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কেন্দ্রটির পরীক্ষা নিয়ন্ত্রক ছাইফুল হক (কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক), সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল হক (শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক), বড়লেখা প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, সদস্য রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সহকারী স্বাস্থ্য পরিদর্শক আরতি রাণী দে ও রিনা রাণী দে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন।পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বড়লেখায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে

বড়লেখায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে

আপডেট সময় ০৪:১৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬