ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় দূর্নীতি হয়েছে-স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পের মাধ্যমে যন্ত্রপাতি কেনাকাটায় শতভাগ অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। বুধবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাফি, মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগে স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি অকেজো পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্পের মাধ্যমে যেসব যন্ত্রপাতি কেনাকাটায় শতভাগ অনিয়ম ও দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগ যন্ত্রপাতি অকেজো পড়ে থাকায় রোগীরা সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সরেজমিন পরিদর্শনকালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) মেশিন অকেজো পড়ে থাকতে দেখেন। এই মেশিনটি স্থাপনের শুরু থেকেই অকেজো হয়ে পড়ে থাকায় কোন কাজেই আসছে না। এছাড়া, সিটি স্ক্যান মেশিন, আল্ট্রা সনোগ্রাম মেশিন, এক্সরে মেশিনও খারাপ অবস্থায় রয়েছে। এসব দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর হোসেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা.আইভী ফেরদৌসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটায় দূর্নীতি হয়েছে-স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক

আপডেট সময় ০৩:৫৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬