ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি Logo কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নগরকান্দায় বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের নির্বাচনে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তিনি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের বড় ছেলে। বুধবার সকাল সারে নয়টার দিকে তাহার নিজ বাড়ী উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঐতিহ্যবাহী সরদার বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তাহার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন, এছাড়া উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, তালা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়, সরকারী মহেন্দ্র নারায়ণ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ও ছিলেন। এছাড়া বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরও দ্বায়িত্ব পালন করেছেন। মৃত্যুর সময় তিনি দুই পুত্র ও তিন কন্যা, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাহার মৃত্যুতে নগরকান্দা ও সালথায় সর্বোস্তরে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা বিশিষ্ট সমাজসেবক সরদার সাব্বির ইবনে জামান। সাব্বির ইবনে জামান বলেন, মানুষের সাথে ভালো ব্যবহার ও উপকার করাই যেন ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে তাঁর ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তাঁর মৃত্যুতে আজ আমাদের পরিবার প্রধান অভিভাবকে হারালো। বুধবার বিকাল সারে পাঁচটায় বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযায় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোহরাব হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর হোসেন, সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, দেলোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের হাজার হাজার মুসল্লীরা শরীক হয়। তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি) গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন ও অন্যান্ন ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের নামাজে জানাযা পড়ান আল্লামা শাহ্ আকরাম আলী (ধলা) হুজুর।

ট্যাগস :

‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’

নগরকান্দায় বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল

আপডেট সময় ০৪:০০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬