ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

ভারত-বাংলাদেশ সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্য নিহত হয়েছেন। গত মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের হেড কনস্টেবল ছিলেন। উত্তরপ্রদেশের কনৌজ জেলার বাসিন্দা দুবে মুর্শিদাবাদের বাবুরা ঘাট সীমান্ত চৌকিতে (বিওপি) কর্মরত ছিলেন এবং ঘটনাকালে সীমান্ত টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন।
বিএসএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মিথিপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন একটি অরক্ষিত অংশে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় এলাকাজুড়ে প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও ঘন ঘন বজ্রপাত শুরু হয়।
সীমান্তের ‘জিরো লাইন’-এর কাছে খোলা আকাশের নিচে নজরদারির সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন দুবে। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে মিথিপুর ক্যাম্পে নিয়ে যান। পরে দ্রুত জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই দিনে মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় বজ্রপাতে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নৌকায় করে গঙ্গা নদী পার হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।
সূত্র: দ্য টেলিগ্রাফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

ভারত-বাংলাদেশ সীমান্তে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু

আপডেট সময় ০৯:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬