ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হাসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় নিহত শিক্ষার্থী ওয়ালিদ এর মামা সৌদি আরব প্রবাসী হেলাল উদ্দিন, চান্দেরকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ সহ নিহতের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিহত ওয়ালিদ হাসান এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলো। সে মেধাবী ও ধার্মিক ছেলে ছিলো। ছোট সময় থেকে পিতার স্নেহ বঞ্চিত হলেও মামা হেলাল উদ্দিন নিজ সন্তানের মতো তাকে লালনপালন করেছে। কিন্তু ঘাতক জাকির হোসেন ওয়ালিদকে ৩দিন গুম রেখে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করেছে। মানববন্ধনে উপস্থিত জনতা নিহত ওয়ালিদ হত্যাকা-ের ঘটনায় প্রধান আসামী জাকির সহ জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। উল্লেখ্য, গত ২০ জুলাই দিবাগত রাতে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার উঠান থেকে স্কুল শিক্ষার্থী ওয়ালিদ হাসান(১৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মামা হেলাল উদ্দিন বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে রায়পুরা থানা পুলিশ দুইজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬