ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

সালথায় হাত-পা কাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় হাত-পা কাটা অবস্থায় পান্নু ফকির ওরফে জামু ফকির(৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামের হাফেজিয়া মাদ্রাসার কাছে সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জামু ফকির স্থানীয় মৃত আব্দুর রহমান ফকিরের পুত্র ও ৪ সন্তানের জনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে বৃহস্পতিবার সকালে জগন্নাথদী থেকে কুমারকান্দা সড়কে জামু ফকিরের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে।
খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দূর্বৃত্তরা জামু ফকির কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। জামু ফকির স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। বিগত আওয়ামী সরকারের আমলে তিনি বিভিন্ন মামলা হামলার শিকার হন বলে অনেকে জানান। মামলার ভয়ে বিভিন্ন সময়ে তিনি বাড়ি ছাড়া ছিলেন। জামু ফকির হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের স্ত্রী রুপা বেগম জানান, গেলো কুরবানির সময় থেকে প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে আমাদের বিরোধ চলে আসছিলো। তারা আমার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলো। আমাদের একটি গাছ কাটা নিয়ে স্কুল কর্তৃপক্ষসহ প্রতিবেশীরা বাধা দেয়। এরপর পুলিশ আসে, কাগজ পত্র দেখে সন্ধ্যায় থানায় যেতে বলে। বুধবার সন্ধ্যায় আমার স্বামী থানায় যাওয়ার পর ফেরার পথে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমাদের এখন কি হবে, কিভাবে চলবো। আমার স্বামীকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি হত্যাকারীদের কঠোর বিচার চাই। ঘটনাস্থান পরিদর্শন শেষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সার্কেল) মোহাম্মাদ আল-ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পাট ক্ষেত থেকে মারার পর রাস্তার উপর ফেলে রেখে যায়, মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

সালথায় হাত-পা কাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:২৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬